

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ছায়ানটের সংগীত অনুষ্ঠান ও বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণের পর বৈশাখী মেলা ও বিনোদনকেন্দ্রগুলোতে আনন্দে মেতেছে রাজধানীবাসীর।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরের পর থেকে ভিড় বাড়তে থাকে বৈশাখ কেন্দ্রীক মেলাগুলোতে। বিশেষ করে বাংলা একাডেমি প্রাঙ্গণ, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরসহ বেশ কয়েকটি স্থানে নগরবাসীর উপচে পড়া ভিড় দেখা গেছে।
এছাড়া, রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এবং মিরপুরের বিভিন্ন এলাকায়ও ঘুরতে বের হয়েছেন অনেকে। বেশির ভাগ মানুষই পরিবারের শিশু থেকে বয়োবৃদ্ধ সবাই বেড়িয়েছেন পহেলা বৈশাখের আনন্দে মেতে উঠতে।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলা একাডেমির যৌথ আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হওয়া সপ্তাহব্যাপী বৈশাখী মেলাও ক্রেতাদর্শনার্থীর ভিড় দেখা যায়। পাশেই থাকা সোহরাওয়ার্দী উদ্যানের নববর্ষ উদযাপন কেন্দ্রীক দোকানপাটেও ছিলো মানুষের সমাগম।
প্রাপ্তি নামের এক তরুণী বলেন, দুপুরবেলা যখন এসেছিলাম তখন মানুষ কম ছিলো। কিন্তু বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে ভিড় আর ভিড়। মানুষের ভিড়ে ঠিক মতো হাঁটাও যাচ্ছে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আয়োজিত বৈশাখী মেলায় আগত আবির হোসেন বলেন, মেলায় প্রবেশ করতেই সময় লেগেছে ১৫ মিনিটের মতন মানুষের এতো ভিড় এর আগে কার্জন হলে দেখি নাই। কষ্ট হলেও সবার মধ্যেই বৈশাখের আনন্দ ছিলো।
আব্দুর রহমান নামে বাংলা একাডেমিতে শুরু হওয়া বৈশাখী মেলার দোকানদার বলেন, ‘মানুষের ভিড় থাকলেও বেচাকেনা তেমন হচ্ছে না। সাবই এসেছে ঘুরতে।’
মন্তব্য করুন