বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবার পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধিদল 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০১:২৮ পিএম
পাকিস্তানে অনুষ্ঠিত বৈঠকে ইরানের প্রতিনিধিদল ।। ছবি: সংগৃহীত
expand
পাকিস্তানে অনুষ্ঠিত বৈঠকে ইরানের প্রতিনিধিদল ।। ছবি: সংগৃহীত

এবার ইসলামাবাদ ছেড়েছে ইরানের প্রতিনিধিদল। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় তারা দেশ ছেড়েছে।

রোববার (১২ এপ্রিল) মেহের নিউজের বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিনিধি দলে ছিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দীর্ঘ সময়ের এই আলোচনার পর তারা নিজ নিজ দেশে ফিরে গেছেন।

জানা গেছে, পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনায় প্রায় ২১ ঘণ্টা ধরে টানা বৈঠক হয়। সেখানে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং হরমুজ প্রণালীসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদ ত্যাগ করেছেন বলে জানা গেছে। তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের কিছু শর্তে সম্মত না হওয়ায় কোনো চুক্তি হয়নি।

তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনায় কিছু অগ্রগতি হলেও দুই পক্ষই গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় দিতে রাজি হয়নি। ফলে পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায়, যেখানে কোনো চুক্তি হয়নি, আবার পুরো আলোচনা ব্যর্থ বলেও ঘোষণা করা হয়নি।

এদিকে পাকিস্তান জানিয়েছে, তারা ভবিষ্যতেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ ও মধ্যস্থতার ভূমিকা অব্যাহত রাখতে আগ্রহী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup