মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই কিশোর বার্ন ইনস্টিটিউটে

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১১:০৮ পিএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
expand
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমতলী গোলচত্বর এলাকায় গ্যাসলাইটার তৈরির একটি টিনশেড কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই কিশোরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- জিসান শিকদার (১৬) ও মো. আসিফ (১৪)।

শনিবার রাত তাদেরকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে আনা হয়। আহত দুই কিশোরই ওই কারখানার কর্মচারী বলে জানিয়েছেন স্বজনরা।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, জিসানের শরীরের ২২ শতাংশ এবং আসিফের শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, শনিবার দুপুরে কদমতলী চৌরাস্তা সংলগ্ন আল বারাকা হাসপাতালের পাশের একটি গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একাধিক ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আহতদের দেখতে শনিবার রাতে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup