শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চলন্ত ট্রেনের ছাদ থেকে দুই কিশোরকে ফেলে দিল ছিনতাইকারীরা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকায় চলন্ত ট্রেনের ছাদে ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা দুই কিশোরকে মারধর করে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাদের চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হত দুই কিশোর হলো—জম্মুন (১৬) ও তৌফিক (১৫)।

তারা নরসিংদীর বেলাবো উপজেলার বাড়িছড়া গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে ঢাকায় এসে এমন নৃশংসতার শিকার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

আহত কিশোর তৌফিক জানায়, তারা কাজের সন্ধানে নরসিংদী রেল স্টেশন থেকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ছাদে উঠে ঢাকায় আসছিল। পথিমধ্যে তেজগাঁও এলাকায় পৌঁছালে ৩-৪ জন ছিনতাইকারী ধারালো ছুরির ভয় দেখিয়ে তাদের জিম্মি করে। এরপর বেদম মারধর করে তাদের কাছে থাকা নগদ ৫-৭শ টাকা ও দুটি মোবাইল ফোন সেট কেড়ে নেয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সেলিম জানান, আহত অবস্থায় দুই কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন