শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে দোকান থেকে কোটি টাকার স্বর্ণালংকার চুরি

প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০২:৪৪ পিএম
expand
রাজধানীতে দোকান থেকে কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজধানীর খিলগাঁওয়ে টেম্পু স্ট্যান্ড এলাকার একটি জুয়েলারি দোকান থেকে কোটি টাকার স্বর্ণালংকার চুরির খবর পাওয়া গছে।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতের যে কোন সময় এ ঘটনা ঘটতে পারে। চোর চক্রটি সম্ভবত দোকানের নিরাপত্তা ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরার অবস্থান সম্পর্কে আগে থেকেই অবগত ছিল। তারা দোকানের সাটার বা কলাপসিবল গেটের তালা অত্যন্ত নিখুঁতভাবে কেটে ভেতরে ঢোকে।

দোকান মালিক জানান, প্রায় ৭০ ভরি স্বর্ণ, ১৫০ ভরি রুপা এবং নগদ ১ লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে। পাশাপাশি দোকানের সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ী খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।

এই ঘটনার পর ওই এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় ব্যবসায়ীরা রাতে পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup