সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৪:৫৬ পিএম
রাজধানীতে মৌসুমের প্রথম বৃষ্টি ।। ছবি: সংগৃহীত
expand
রাজধানীতে মৌসুমের প্রথম বৃষ্টি ।। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় শেষ কয়েক দিন ধরে তাপমাত্রা অনেকটাই বাড়ছিল। দিনের বেলায় রোদ এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে অনেক ক্ষেত্রেই গরম অসহনীয় হয়ে উঠেছিল।

সোমবার (২ মার্চ) সকালেও আগের দিনের তুলনায় তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। এতে নগরবাসীর অস্বস্ত্বি বাড়ে কয়েকগুন।

তবে এ অস্বস্ত্বির মাঝে দুপুরে শহরে প্রথমবারের মতো বৃষ্টি হয়। বেলা আড়াইটার দিকে শুরু হওয়া বৃষ্টি প্রথমে হালকা গুঁড়ি গুঁড়ি রূপে ছিল। কিছু সময় পর তা ভারী বৃষ্টিতে রূপ নেয়।

বৃষ্টির কারণে বিকেলে অফিস শেষ হওয়ার পর রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে ব্যাপক যানজট তৈরি হয়। এর ফলে ইফতার করতে বাড়ি ফেরার পথে মানুষজন সড়কে আটকে পড়েন।

এর আগে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, সোমবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এর ফলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আগামীকাল, ৩ মার্চও ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন