বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম
মেট্রোরেলের ঢাবি স্টেশন । ফাইল ছবি
expand
মেট্রোরেলের ঢাবি স্টেশন । ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলার উদ্বোধন ঘিরে দুই ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন। এ সময়ে কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা বের হতে পারবেন না এবং কোনো ট্রেনও সেখানে থামবে না।

বাংলা একাডেমির পাঠানোর চিঠির পরিপ্রেক্ষিতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে মেট্রো স্টেশন কর্তৃপক্ষ।

ডিএমটিসিএলের সিদ্ধান্ত অনুযায়ী, দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো স্টেশনটি। নির্ধারিত সময়ে কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা বের হতে পারবেন না এবং কোনো ট্রেনও সেখানে থামবে না।

উল্লেখ্য, এবারের বইমেলায় অংশ নিচ্ছে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank