শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৮:৫৭ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আভাসে বিশ্ববাজারে জ্বালানি তেল স্বস্তি ফিরতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে— এমন খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বড় ধরনের কমেছে। একই সঙ্গে চাঙা হয়েছে এশিয়ার শেয়ারবাজারও।

সোমবার এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ ডলারের ঘরে নেমে আসে। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ৫ শতাংশের বেশি কমে দাঁড়ায় প্রায় ৯১ ডলারে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি গত কয়েক মাস ধরে অচলাবস্থার মধ্যে ছিল। এই পথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। ফলে সেখানে উত্তেজনা তৈরি হলে সরাসরি প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি বাজারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সম্ভাব্য চুক্তির বেশির ভাগ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে সম্ভাব্য সমঝোতার খবরে এশিয়ার শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক উল্লেখযোগ্যভাবে বেড়ে নতুন রেকর্ড স্পর্শ করেছে। দক্ষিণ কোরিয়াসহ জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর বাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS Morocco
67'
2 - 0
60' Kylian Mbappé
66' Ousmane Dembélé
World Cup