

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর মূল্যে আবারও বড় ধরনের ধস নেমেছে। গত কয়েক দিনে দাম কিছুটা বাড়লেও শক্তিশালী মার্কিন ডলারের চাপ এবং বিশ্বব্যাপী প্রযুক্তি-নির্ভর শেয়ারবাজারে অস্থিরতার কারণে স্বর্ণ ও রুপার দাম বড় ব্যবধানে কমেছে।
আন্তর্জাতিক বাজারে আবারও বড় ধরনের ধস নেমেছে স্বর্ণ ও রূপার দামে। প্রত্যাশার চেয়ে শক্তিশালী মার্কিন চাকরির তথ্য প্রকাশের পর ফেডারেল রিজার্ভ শিগগির সুদহার না কমানোর সম্ভাবনা থেকে আন্তর্জাতিক বাজারে এই দুই মূল্যবান ধাতুর দাম কমেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) স্বর্ণের দামে এই নিম্নমুখী প্রবণতার খবরটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বাজার তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা ১৪ মিনিটে স্পট স্বর্ণের দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫ হাজার ৬৪.২৯ ডলারে নেমে আসে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারস ০.২ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৫ হাজার ৮৬.৫০ ডলারে।
এদিকে বুধবার (১১ ফেব্রুয়ারি) ৪ শতাংশ বৃদ্ধির পর এবার দাম কমেছে স্পট রূপারও। বৃহস্পতিবার রুপার দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৮৩.৪৭ ডলারে নেমে আসে।
বিশ্লেষকরা বলছেন, প্রত্যাশার চেয়ে ভালো মার্কিন চাকরির তথ্যের ফলে ফেডের দ্রুত সুদহার কমানোর সম্ভাবনা কমে গেছে। এতে ডলার শক্তিশালী হয়েছে, যার প্রভাব পড়েছে স্বর্ণ ও রুপার দামে।
বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে নতুন করে ১ লাখ ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যেখানে আগের মাস ডিসেম্বরে সংশোধিত হিসাবে কর্মসংস্থান বেড়েছিল ৪৮ হাজার।
একই সময়ে দেশটির বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ৪.৩ শতাংশে। অথচ রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা জানুয়ারিতে ৭০ হাজার নতুন চাকরির পূর্বাভাস দিয়েছিলেন।
এই পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভ নীতিনির্ধারকেরা আরও কিছুদিন সুদহার অপরিবর্তিত রাখতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এদিকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।
মন্তব্য করুন

