শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তিন কেন্দ্রের ফলাফল: এগিয়ে জামায়াত আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
expand
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) প্রাথমিক ৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে ২ হাজার ৬৪৭ ভোট পেয়ে এগিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২১০০ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই প্রাথমিক ফলাফল জানা গেছে। এর আগে এদিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়, যা শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।

ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। এই আসনে মোট ১২৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল নজরকাড়া। আগামীর বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যয় নিয়ে ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের রায় প্রদান করেছেন।

উল্লেখ্য, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে সর্বমোট প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৯ জন; যার মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৪ জন। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X