

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ওয়ালটনের প্রকাশ করা মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ওয়ালটনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়ায় ৩৩.৭৫ টাকায়, যা আগের অর্থবছরে (২০২৪-২৫) ছিল ৩১.১১ টাকা।
৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ১৮০ শতাংশ নগদ লভ্যাংশ (১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১৮ টাকা) এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ (প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি বোনাস শেয়ার) প্রদানের সুপারিশ করেছে। অর্থাৎ সব মিলিয়ে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৯০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।
আজ শনিবার (২৯ আগস্ট) কোম্পানির পর্ষদ সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
ওয়ালটনের প্রকাশ করা মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ওয়ালটনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়ায় ৩৩.৭৫ টাকায়, যা আগের অর্থবছরে (২০২৪-২৫) ছিল ৩১.১১ টাকা।
মুনাফা বাড়ার মূল কারণ হিসেবে অর্থায়নের খরচ উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়াকে চিহ্নিত করেছে ইলেকট্রনিক্স খাতের এই বৃহৎ কোম্পানিটি। আলোচ্য অর্থবছরে ওয়ালটনের অর্থায়ন খরচ ২৬৭.২৬ কোটি টাকা কমে মোট বিক্রয়ের ২.৪৫ শতাংশে নেমে এসেছে, যা আগের অর্থবছরে ছিল ৪৪৮.৪০ কোটি টাকা (মোট বিক্রয়ের ৬.৩৩ শতাংশ)।
আর্থিক ফলাফলের পাশাপাশি কোম্পানির ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬৩.৭২ টাকায়, যা আগের অর্থবছরে ছিল ৫২.৯১ টাকা।
গ্রাহকদের কাছ থেকে বকেয়া আদায় ৬৯৪.৩৬ কোটি টাকা (৮.৮৪ শতাংশ) বৃদ্ধি পাওয়া, আর একইসঙ্গে সরবরাহকারীদের পাওনা পরিশোধ ২.৩১ শতাংশ কমানোর ফলেই— নগদ প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ ওয়ালটনের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৮১.২৬ টাকায়, যা এক বছর আগে ছিল ৩৬৩.৪০ টাকা। তবে পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি এনএভির পরিমাণ ছিল ২৮০.২৪ টাকা।
ওয়ালটন জানিয়েছে, প্রস্তাবিত ১০ শতাংশ স্টক লভ্যাংশের অর্থ বিএমআরই-এর (আধুনিকায়ন ও সম্প্রসারণ) আওতায় পরিচালিত 'গ্রিন এনার্জি প্রজেক্ট'-এর সক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হবে, যা কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাওয়ার যোগ্যতা নির্ধারণে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) 'রেকর্ড ডেট' ঠিক করা হয়েছে। আর অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে।


