বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইম ইউনিভার্সিটিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০১:৫৬ পিএম
expand
প্রাইম ইউনিভার্সিটিতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা 

প্রাইম ইউনিভার্সিটিতে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উপলক্ষে দিনভর চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী দীন মো. খসরু।

এবং উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. আবদুর রহমান এবং রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোস্তফা কামাল। অনুষ্ঠানে তিনজন জুলাই যোদ্ধা বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আর‌ও উপস্থিত ছিলেন ফ্যাকাল্টির সম্মানিত ডীনবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা- কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ‌। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা, জাতীয় ঐক্য এবং নতুন প্রজন্মের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যা স্বাধীনতা, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। তারা নতুন প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা, নেতৃত্বগুণ এবং সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, বরং একজন দায়িত্বশীল ও সচেতন নাগরিক গড়ে তোলারও অন্যতম প্রতিষ্ঠান। উক্ত অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা, দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন