

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর আয়োজনে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ওপেন এয়ার অ্যারেনায় দুই দিনব্যাপী “হোন্ডা ফান ডে” সফলভাবে সম্পন্ন হয়েছে।
২২ ও ২৩ মে ২০২৬ অনুষ্ঠিত এই আয়োজনে বিপুল সংখ্যক মোটরসাইকেলপ্রেমী অংশ নেন এবং হোন্ডা-এর জনপ্রিয় NX200 ও Hornet 2.0 মোটরসাইকেলের টেস্ট রাইড অভিজ্ঞতা উপভোগ করেন।
ইভেন্টে অংশগ্রহণকারীরা শুধুমাত্র টেস্ট রাইডেই সীমাবদ্ধ থাকেননি, বরং পুরো ভেন্যাজুড়ে ছিল নানা ধরনের বিনোদনমূলক ও ইন্টার্যাকটিভ কার্যক্রম। দর্শনার্থীরা বাইক ডিসপ্লে জোনে হোন্ডা-এর বিভিন্ন মডেল ঘুরে দেখেন, অংশ নেন গেমিং অ্যাক্টিভিটি ও কুইজ সেগমেন্টে এবং বিজয়ীদের জন্য ছিল আকর্ষণীয় গিফট ও বিশেষ পুরস্কারের ব্যবস্থা। এছাড়াও লাইভ DJ পারফরম্যান্স পুরো আয়োজনে উৎসবের আবহ তৈরি করে।
বিশেষ করে তরুণ রাইডারদের মধ্যে NX200-এর অ্যাডভেঞ্চার-স্টাইল রাইডিং এবং Hornet 2.0-এর স্পোর্টি পারফরম্যান্স নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। অংশগ্রহণকারীরা বাইক দুটির কন্ট্রোল, কমফোর্ট, পাওয়ার ও আধুনিক ফিচার নিয়ে ইতিবাচক অভিজ্ঞতা শেয়ার করেন। Honda Hornet 2.0-এ ব্যবহৃত 184.4cc PGM-FI ইঞ্জিন, Assist & Slipper Clutch, USD Front Fork এবং ABS প্রযুক্তি রাইডারদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের এক কর্মকর্তা বলেন, “হোন্ডা ফান ডে-এর মাধ্যমে আমরা রাইডারদের জন্য শুধু টেস্ট রাইড নয়, বরং একটি পূর্ণাঙ্গ কমিউনিটি এক্সপেরিয়েন্স তৈরি করতে চেয়েছি। দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ইতিবাচক সাড়া আমাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করতে অনুপ্রাণিত করছে তাই বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আশাবাদী সামনে এই ধরের আয়োজন আরও থাকবে বাইক লাভার দের জন্য ।”
বাংলাদেশে হোন্ডা-এর এই ধরনের উন্মুক্ত ও অভিজ্ঞতাভিত্তিক কমিউনিটি ইভেন্টের পরিধি ধীরে ধীরে বাড়ানো হচ্ছে, যেখানে বাইকপ্রেমীরা সরাসরি নতুন মডেলের পারফরম্যান্স অনুভব করার সুযোগ পাচ্ছেন। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ আয়োজনে বন্ধু ও পরিবার নিয়ে অংশ নেন নানা বয়সী দর্শনার্থীরা।
