সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৬:২৫ পিএম
নাসের এজাজ বিজয়
expand
নাসের এজাজ বিজয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন নাসের এজাজ বিজয়। তবে গুরুত্বপূর্ণ এই পদ ছাড়লেও ব্যাংকটির একজন কর্মকর্তা হিসেবেই পরবর্তী দায়িত্ব পালনের কথা জানিয়েছেন তিনি।

ইতোমধ্যেই কেন্দ্রীয় ব্যাংককে তিনি পদত্যাগের বিষয়টি অবহিত করেছেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘নাসের এজাজ বিজয় পদত্যাগ করেছেন। এখন বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে একজন অন্তবর্তীকালীন সিইও নিয়োগ দেওয়া হবে।’

বিটপী দাশ বলেন, ‘আমরা বাংলাদেশ ব্যাংককে বিষয়টি জানিয়েছি। তবে এখনও কেন্দ্রীয় ব্যাংক এটির অনুমোদন দেয়নি। অনুমোদনের আগ পর্যন্ত এটি এখনও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের অধীনেই রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেলে কিনি তার দায়িত্ব বুঝিয়ে দেবেন।’

সিইও পদ থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে নাসের এজাজ বলেন, ‘আমি সিইউ পদ থেকে পদত্যাগ করলেও স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর কর্মকর্তা হিসেবে পরবর্তী দায়িত্ব পালন করে যাব।’

অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধি কমে যাওয়ার ফলে ব্যাংটিরও ব্যাবসায়িক প্রবৃদ্ধি কমে গেছে জানিয়ে নাসের বলেন, ‘এমন পরিস্থিতিতে আমাদের নতুন পরিকল্পনা দরকার। আর আমার দায়িত্বের মেয়াদও আগামী নভেম্বরে শেষ হবে। আমারও ইচ্ছে নেই মেয়াদ বাড়ানোর। প্রত্যাশা করি নতুন সিইও নতুন পরিকল্পনা নিয়েই ব্যাংককে সামনে এগিয়ে নেবেন।’

উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বর মাসে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সতেরো বছর স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-কে নেতৃত্ব দিয়েছেন নাসের এজাজ বিজয়। এর আগে তিনি ব্যাংকটির ‘গ্লোবাল ব্যাংকিং’ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সব মিলিয়ে দীর্ঘ একত্রিশ বছর ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন