

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে দেশের অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। ছুটির আমেজ কাটিয়ে আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরছে জনজীবন।
রমজান মাস ও ঈদকে ঘিরে নির্ধারিত বিশেষ সময়সূচি শেষ হওয়ায় ব্যাংকিং কার্যক্রমও ফিরছে আগের নিয়মে। নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
প্রতি বছর পবিত্র রমজান মাসে গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে সময়সূচিতে পরিবর্তন আনে বাংলাদেশ ব্যাংক। সে অনুযায়ী, রোজার সময় ব্যাংকে লেনদেন হতো সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে রমজানের বিশেষ সময়সূচি ঘোষণা করেছিল। সেখানে বলা হয়েছিল, রমজান শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম আবারও পূর্বের সময়সূচিতে ফিরে যাবে।
মন্তব্য করুন
