সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কমেছে স্বর্ণের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার স্বর্ণের দাম কমেছে। শক্তিশালী ডলারের প্রভাব এবং ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে—এমন প্রত্যাশা কমে যাওয়ায় স্বর্ণের দামে এ পতন দেখা যায়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, দিনের লেনদেনের মাঝামাঝি স্পট গোল্ডের মূল্য ০.৪% কমে প্রতি আউন্স ৪,০৬৩.৮১ ডলারে নেমে আসে। ডিসেম্বরের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৫% হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪,০৬৩.৬০ ডলারে দাঁড়ায়।

প্রতিবেদনে বলা হয়, বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে ডলারের দিকে বেশি ঝুঁকছেন। পাশাপাশি তারা মার্কিন অর্থনৈতিক তথ্যের প্রতিও নজর রাখছেন, যা আর্থিক নীতিতে পরিবর্তন আনতে পারে এবং এতে স্বর্ণবাজার অস্থির হওয়ার সম্ভাবনা থাকে।

বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, গত দুই সপ্তাহে সুদের হার কমানোর সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়াই স্বর্ণের দাম নিম্নমুখী হওয়ার প্রধান কারণ।

এদিকে দেশের বাজারে বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা বিক্রি হবে। বুধবার (১৯ নভেম্বর) স্বর্ণ ভরিতে ২ হাজার ৬১২ টাকা বাড়িয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৯ হাজার ৫২০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
New Zealand VS Egypt
45'+4'
1 - 0
15' Finn Surman
World Cup