

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল তাদের পণ্য বিক্রি ও ব্যবসা পরিচালনায় অসামান্য অবদান রাখায় ১২০টি পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে। দেশব্যাপী ৫০টি জোনের পরিবেশকদের বিভিন্ন ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মার্সেল করপোরেট অফিসে ‘উইনিং টুগেদার’ স্লোগানে আয়োজিত ‘ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫’-এ বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে তিনি বলেন, মার্সেলের পরিবেশকগণ ও কর্মকর্তাগণ নানা ধরনের বিপণন এবং ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে শুধু মার্সেলকেই সামনে এগিয়ে নিচ্ছেন না, বরং বাংলাদেশকেও এগিয়ে নিচ্ছেন। আপনাদের (পরিবেশকগণ) এবং আমাদের সবার অক্লান্ত পরিশ্রমের ফলে মার্সেল আজ বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিয়েছে। আপনারা যেমন মার্সেলকে সামনে এগিয়ে নিচ্ছেন; তেমনই মার্সেলও সব সময় আপনাদের পাশে রয়েছে। ব্যতিক্রমী ও সময়োপযোগী ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনায় আপনাদের আরো উদ্বুদ্ধ করে তুলতে পুরস্কার প্রদানের এই ধারাবাহিকতা বজায় থাকবে।
পরিবেশক ও কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় মার্সেল আজ দেশের মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। বিপণন ও ব্র্যান্ডিং কার্যক্রমের মাধ্যমে তারা শুধু প্রতিষ্ঠানকেই নয়, দেশের অর্থনীতিকেও এগিয়ে নিচ্ছেন। ভবিষ্যতেও পরিবেশকদের উৎসাহিত করতে এ ধরনের পুরস্কার কার্যক্রম অব্যাহত থাকবে এবং তাদের ব্যবসা পরিচালনায় সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান, হেড অব সেলস হাসান মো. রুহীন সাব্বির ও মো. মতিউর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
মন্তব্য করুন
