মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে স্বর্ণের দামে ফের রেকর্ড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:২৮ পিএম
সোনার গহনা
expand
সোনার গহনা

দেশের স্বর্ণবাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে দাম। ভরিতে ২ হাজার ৬২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন মূল্যতালিকা প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ঘোষিত দাম অনুযায়ী, বৃহস্পতিবার থেকে নতুন মূল্য কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ৭ টাকায়। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ১ লাখ ৯১ হাজার ৯৮৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ধরা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।

বাজুস জানিয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার নকশা ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।

এর আগে চলতি বছরের ১২ জানুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সে সময় ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা, যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন