বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরের ২০ দিনে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ডলার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফাইল ছবি
expand

চলতি সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে এ সময়ে প্রায় ৯ কোটি ৫১ লাখ ডলার দেশে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১৬১ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ১৭ দশমিক ৯০ শতাংশ।

শুধু ১৮ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ডলার। এ নিয়ে চলতি অর্থবছরের (জুলাই থেকে ২০ সেপ্টেম্বর) প্রথম দেড় মাসে মোট রেমিট্যান্স এসেছে ৬৮০ কোটি ৩০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় বেড়েছে প্রায় ১৮ দশমিক ৩০ শতাংশ।

এর আগে আগস্টে রেমিট্যান্স এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ), যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank