মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে: মির্জা ফখরুল 

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম
বক্তব্য রাখছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
বক্তব্য রাখছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে। গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রুপ দিতে কাজ করা হবে।

শুক্রবার (২৭ ফ্রেব্রুয়ারি) জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও জেলা শহরের হাজিপাড়া হাফেযিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পুলিশ হত্যার তদন্ত প্রশ্নে ফখরুল বলেন, এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন সেটাই হবে। যেহেতু তদন্ত হয়েছে প্রয়োজন হলে আবার হবে। এখনতো বিষয়টি আদালতে রয়েছে।

মন্ত্রী আরো বলেন, নির্বাচনের পরে ঠাকুরগাঁওয়ে এসে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে আমি সৌভাগ্যবান। আল্লাহর কাছে এই দোয়া চাইবো যে মাদ্রাসার উন্নয়নের কাজে আমরা যাতে শরিক হতে পারি। ঠাকুরগাঁওয়ের জয়নগরের কাছে আমি ঋণী বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছে। তাই আমি কাজ করার সুযোগ পেয়েছি। ঠাকুরগাঁওবাসীর কাছে আমার অনুরোধ এই সহায়তা যাতে তারা অব্যাহত রাখে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Jordan VS Algeria
45'+5'
1 - 0
36' Nizar Al-Rashdan
World Cup