রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে গৃহবধূর আত্মহত্যা, পরিবারের দাবি হত্যা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১০:২৫ এএম
নাসরিন আক্তার (২৩)
expand
নাসরিন আক্তার (২৩)

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বালিয়াজান দক্ষিণ পাড়া এলাকায় স্বামীর বাড়িতে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যা।

নিহত ওই গৃহবধূর নাম নাসরিন আক্তার (২৩)। নাসরিন একই ইউনিয়নের সোনালিয়া চকবাজার এলাকার মো. নবী হোসেনের মেয়ে।

তার স্বামীর নাম শহিদুল ইসলাম।সে বালিয়াজান দক্ষিণ পাড়া এলাকার লাল মিয়ার ছেলে বলে জানা যায়।

শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টায় স্বামীর নিজ ঘরেই পড়ে ছিল ওই গৃহবধূর লাশ। পরে খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে বাঁশতৈল ফাঁড়ি পুলিশ।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই আতাউর রহমান বলেন, খবর পেয়ে নিহত ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছি এবং নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করে নিয়ে এসেছি।আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন