

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার এক জীবিত ইমান শেখকে সরকারি ভোটার তথ্যভান্ডারে দেখানো হয়েছে মৃত। যার ফলে সে শুধু তার ভোটাধিকারই হারায়নি, নিজেকে জীবিত প্রমাণ করতে ঘুরতে হচ্ছে বিভিন্ন দপ্তরে দপ্তরে। ভুক্তভোগী ইমান শেখ উপজেলার পৌর শহরের ফসলান্দি গ্রামের মৃত মাজম আলী শেখের ছেলে।
জানাযায়, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় ইমান শেখকে মৃত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ তিনি এখনো জীবিত রয়েছেন, পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। প্রতিদিন ভূঞাপুর বাসস্ট্যান্ডের ফুটপাতে বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করে আসছেন।
সরকারি এই ভুলের কারণে গত জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি তিনি। নির্বাচন কর্মকর্তারা তাকে জানান, সরকারি তথ্য অনুযায়ী তিনি মৃত। এরপর থেকেই তথ্য সংশোধনের জন্য বিভিন্ন দপ্তরে বারবার যোগাযোগ করলেও এখনো কোন সমাধান পাননি ইমান শেখ।
ভুক্তভোগী ইমান শেখ বলেন, আমি জীবিত, অথচ সরকারি কাগজে আমাকে মৃত বানিয়ে রাখা হয়েছে। নিজের জীবিত থাকার প্রমাণ দিতে ঘুরতে হচ্ছে অফিসে অফিসে । ভোট দিতে পারিনি। জাতীয় পরিচয় পত্র দিয়ে কোন কাজ করতে পারছি না। এর ফলে আমার ও আমার পরিবারের ব্যাপক সমস্যা হচ্ছে। আমি এর দ্রুত সমাধান চাই।
ভুক্তভোগী নির্বাচন অফিসে যোগাযোগ করলে তাকে পুনরায় ভোটার তালিকার অন্তর্ভুক্ত করার কথা জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা নার্গিস সুলতানা।