

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ শে শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। সম্প্রতি ঢাকা বিভাগীয় কমিশনার স্বাক্ষরিত এক সরকারি পত্রে এ ঘোষণা দেওয়া হয়।
জানা যায়, টাঙ্গাইলে দায়িত্ব গ্রহণের পর থেকেই সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা শরীফা হক। তিনি টাঙ্গাইলের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সফলভাবে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন। শিশুদের প্রতি তাঁর আন্তরিকতা এবং শিক্ষার উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
তিনি বিশ্বাস করেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের বিকল্প নেই।
দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জনকারী এই প্রশাসক মনে করেন, জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য। সে লক্ষ্যেই তিনি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন।
শরীফা হকের মতে, সরকারি সেবা এমন হওয়া উচিত যাতে সাধারণ মানুষ অনুভব করতে পারে যে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর গৃহীত কর্মসূচিগুলো একদিন সারাদেশে বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলার এই বিদ্যানুরাগী জেলা প্রশাসক।
জেলা প্রশাসক শরীফা হকের এ স্বীকৃতিতে টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা