

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৪ জুন) দফায় দফায় সংঘর্ষ ঘটে। এসময় একজন নিহত হয় এবং ১৫ থেকে ২০ জন আহত হন। এ সময় বাড়িঘর-দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
ভূঞাপুর উপজেলার জগৎপুরা ও গোপালপুর উপজেলার গুলিপেঁচা গ্রামে শুরু হওয়া এ ১৪৪ ধারা শনিবার (৬ জুন) দ্বিতীয় দিনের মতোও চলছে। এরআগে শুক্রবার (৫ জুন) ভোর ৬টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে আজ সকাল থেকে নলিন, গুলিপেঁচা ও জগৎপুরা এলাকায় হ্যান্ড মাইকে প্রচার করা হচ্ছে মন্ত্রী ও সংসদ সদস্যের হস্তক্ষেপে বিরোধ মীমাংসা হয়েছে। শান্তি বজায় রাখতে সবাইকে আগের মতোই সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে একসঙ্গে চলার জন্য অনুরোধ জানানো হয়।
১৪৪ ধারা জারির বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, আইনশৃংখলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শুক্রবার (৫ জুন) সকাল ৬টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এখনও তা বলবৎ রয়েছে। পরিবেশ শান্ত রয়েছে। পুলিশি রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।