সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার জন্য তেল আনতে গিয়ে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৬:২৭ পিএম
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
expand
সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

টাঙ্গাইলের সখীপুরে বাবার জন্য মোটরসাইকেলে করে তেল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে রিদুয়ান নামের এক মাদ্রাসা ছাত্র।

সোমবার (৩০ মার্চ) সকালে সখীপুর-গোড়াই সড়কের প্রতিমা বংকী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রিদুয়ান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মো. হুমায়ুন কবিরের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় শেষে বাবার মোটরসাইকেল নিয়ে তেল আনতে বোয়ালী পেট্রোল পাম্পের উদ্দেশ্যে রওনা হয় রিদুয়ান। কিন্তু পথেই ঘটে দুর্ঘটনা।

ধারণা করা হচ্ছে, প্রতিমা বংকী এলাকায় কোনো ট্রাক বা ভারী যানবাহনের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন।

গুরুতর আহত অবস্থায় তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন