বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাপুরে অবৈধ গ্যাস সংযোগের দায়ে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৫:০৫ পিএম
অবৈধ গ্যাস সংযোগের দায়ে জরিমানা
expand
অবৈধ গ্যাস সংযোগের দায়ে জরিমানা

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পংকজ শর্মার নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যা- ডিস্ট্রিবিউশন পিএলসির যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) দিনব্যাপী মির্জাপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বাইমহাটি আদালতপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৭০০ ফুট (৩/৪ ইঞ্চি) পাইপলাইন অপসারণ, ১৫টি বাড়ির দ্বিমুখী চুলার ৪০টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ১ ইঞ্চি অবৈধ বিতরণ লাইনের উৎসমুখ স্থায়ীভাবে বিচ্ছিন্ন, ৩/৪ ইঞ্চি ব্যাসের ১টি অবৈধ গ্যাস সরবরাহের উৎসমুখ স্থায়ীভাবে বিচ্ছিন্ন এবং ১টি রাইজার বিচ্ছিন্ন করা হয়। এছাড়া ১টি সম্পূর্ণ অবৈধ রেগুলেটর জব্দ করা হয়। অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের জন্য ১ জন গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। যার সর্বমোট বিচ্ছিন্নকৃত লোড ৮৪০ ঘনফুট গ্যাস/ ঘন্টা।

এদিকে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে ০৬ জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পংকজ শর্মা সংবাদমাধ্যমকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা বিশেষ এক অভিযান পরিচালনা করে অবৈধ ব্যবহারকারীদের শনাক্ত এবং জরিমানা আদায় করেছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ করেন, রমজান মাসকে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা এসব অবৈধ গ্যাস ব্যবহারকারীদের জেল দেওয়া থেকে বিরত রেখেছি।

অভিযানকালে অন্যদের মধ্যে, তিতাস টাঙ্গাইলের ব্যবস্থাপক বিধান চন্দ্র মৈত্র, সহকারী প্রকৌশলী মো. রমজান আলী, সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, সহকারী প্রকৌশলী মাহাবুবাসহ পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন