মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বেশি দামে জ্বালানি বিক্রি, জরিমানা ও কার্যক্রম বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৫ পিএম
টাঙ্গাইলের মিনি পেট্রোল পাম্পে বেশি দামে জ্বালানি বিক্রি, জরিমানা ও কার্যক্রম বন্ধ
expand
টাঙ্গাইলের মিনি পেট্রোল পাম্পে বেশি দামে জ্বালানি বিক্রি, জরিমানা ও কার্যক্রম বন্ধ

টাঙ্গাইল সদর উপজেলার বাসাখানপুর গ্রামে অবস্থিত এ আর ট্রেডার্স নামে মিনি পেট্রোল পাম্পে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

একই সঙ্গে পাম্পটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার দুপুরে টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, মিনি পেট্রোল পাম্পটি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি বিক্রি করছে। এ অভিযোগ প্রমাণিত হওয়ায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাম্প মালিককে ৩৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং অনিয়মের কারণে পাম্পটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ যদি নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করে বা ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন