শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে সিসা তৈরীর কারখানায় অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

‎মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা
expand
পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা

‎টাঙ্গাইলের মির্জাপর উপজেলার সরকারি গজারি বনে অবৈধ সিসা তৈরীর কারখানায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারেক আজিজ এক কর্মচারীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং সিসা তৈরীর কারখানা বন্ধ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মির্জাপুর থানা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন।

‎ভুক্তভোগি এলাকাবাসি অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘ দিন ধরে আজগানা, খাটিয়ারঘাট, চিতেশ্বরী ও বাঁশতৈল ইউনিয়নের বেশ কয়েকটি এলাকার গজারির বনের পাশে অবৈধ সিসা তৈরীর কারখানায় সিসা তৈরী করে আসছে। সিসার কালো ধোয়ায় এলাকার পরিবেশ যেমন বিপন্ন হচ্ছে তেমনি সিসার কারনে ছড়িয়ে পরছে নানা রোগ।

এলাকাবাসি বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। অভিযোগের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঐ এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পরিবেশ সংরক্ষণ আইনে কারখানা বন্ধ করে দেওয়া এবং সিসার তৈরী কারখানার মালিককে না পেয়ে জুয়েল নামে এক কর্মচারীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। বাসাবাড়ি ও বনের আশেপাশে যাতে এ ধরনের অবৈধ সিসা তৈরীর কারখানা গড়ে না উঠে এ জন্য তাদের এ অভিযান চলমান থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক আজিজ জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X