বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় পৌনে ৩ কোটি টাকার টোল আদায় 

ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম
টাঙ্গাইলের যমুনা সেতুর টোল
expand
টাঙ্গাইলের যমুনা সেতুর টোল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্মরণকালের রেকর্ড পরিমাণ যানবাহন চলাচল ও টোল আদায় করেছে যমুনা সেতু কর্তৃপক্ষ।

গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে মোট ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় সেতু কর্তৃপক্ষ টোল হিসেবে আদায় করেছে ২ কোটি ৮৭ লাখ ৭ হাজার ৬৫০ টাকা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে যমুনা সেতু সাইট অফিসের টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

যমুনা সেতু পূর্ব সাইট অফিস সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি সোমবার রাত ১২টা থেকে ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত টোল আদায় করা হয়। এর মধ্যে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব প্রান্তের উত্তরবঙ্গগামী লেনে ২৩ হাজার ৯৮৯টি যানবাহন পারাপার হয়।

এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৯০০ টাকা। অন্যদিকে, সিরাজগঞ্জের সেতু পশ্চিম প্রান্তের ঢাকাগামী লেনে ১২ হাজার ৯৩৪টি যানবাহন চলাচল করেছে। এ লেন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা।

টোল ম্যানেজার প্রবীর কুমার ঘোষ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গতকাল সকাল থেকেই কর্মজীবী মানুষ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় যমুনা সেতু দিয়ে যান চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank