সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটের প্রচারণায় টাঙ্গাইল-২ আসনে ভোটের গাড়ি

ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম
টাঙ্গাইল-২ আসনে ভোটের গাড়ি
expand
টাঙ্গাইল-২ আসনে ভোটের গাড়ি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারাদেশে চলছে ভোটের গাড়ির মাধ্যমে প্রচারণা কার্যক্রম।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্ত্বরে গণভোটের প্রচারণায় আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

এসময় ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. রাজিব হোসেন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন