সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুলশিক্ষক নিহত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০২:৫১ পিএম
দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল
expand
দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা এবং সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে শ্যামলীপাড়া-কয়রা আঞ্চলিক সড়কের উল্লাপাড়া পৌর শহরের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন শিক্ষক মোশাররফ হোসেন। পথে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মোটরসাইকেলসহ ট্রাকের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে,ট্রাক আটক করা হয়েছে তবে ট্রাকের চালককে গ্রেপ্তার করা যায়নি, এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন