সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর জব্দ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০১:১৪ পিএম
নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করে ধ্বংস করেছে মৎস্য অফিস
expand
নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করে ধ্বংস করেছে মৎস্য অফিস

সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করে ধ্বংস করেছে মৎস্য অফিস।

বুধবার (১৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

অভিযানকালে বিক্রির জন্য রাখা প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। তবে মাছ বিক্রেতাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

পরে জব্দ করা মাছগুলো রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। সেখানে মাছগুলো কেটে মাটিতে পুঁতে ফেলা হয় ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, নিষিদ্ধ আফ্রিকান মাগুর দেশীয় মাছের জন্য ক্ষতিকর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি মাছ জব্দ করা হয়েছে। পরে সেগুলো কেটে মাটিতে পুঁতে রাখা হয়। নিষিদ্ধ এ মাছের বিক্রি ও বাজারজাতকরণ বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলামসহ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন