সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে স্বামীকে জবাই করে হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন

‎সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে জবাই করে হত্যার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামী মনিরুল ফকির আদালতে উপস্থিত ছিলেন। এ ঘটনায় যাবজ্জীবপ্রাপ্ত আরেক আসামী নিহত সুজন স্ত্রী পলাতক রয়েছে।

‎সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

‎সাজাপ্রাপ্ত আসামীরা হলো, পাবনার আটুয়া হাউজ পাড়া গ্রামের গোলাম রহমানের মেয়ে ও নিহতের স্ত্রী উম্মে জামিলা তিথি, শাহজাদপুর উপজেলার মাঘলা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে মনিরুল ফকির। এই মামলায় দুজনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ২ জুন সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজনকে পরকিয়ার জেড় ধরে তার নিজ ঘরে ঘুমের ঔষধ খাওয়ায়ে জবাই করে স্ত্রী উম্মে জামিলা তিথি পালিয়ে যায়। পরে নিহতের মা মাজেদা খাতুন বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ সাক্ষী প্রমান শেষে আদালত আজ মামলা রায় ঘোষণা প্রদান করেন। আদালতের এ রায়কে ঘিরে সিরাজগঞ্জে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারের লোকজন রায়ে সন্তুট না হয়ে আদালতের সামনে বিক্ষোভ মিছিল করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন