সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১০:৫৭ এএম
ঢাকা-পাবনা মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজট
expand
ঢাকা-পাবনা মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজট

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ সময়মতো ঘটনাস্থলে না আসার অভিযোগ তুলে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে ঢাকা-পাবনা মহাসড়কে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৪টার দিকে মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষে গুরুতর আহত হন পিকআপ চালক। দুর্ঘটনার পর স্থানীয়রা একাধিকবার পুলিশকে খবর দিলেও সময়মতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি বলে অভিযোগ করেন তারা।

স্থানীয়দের অভিযোগ, দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করলে তাকে হয়তো বাঁচানো সম্ভব হতো। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিহত চালকের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা।

তবে পুলিশের বিরুদ্ধে ওঠা অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন। তিনি বলেন, জরুরি সেবার মাধ্যমে দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিহত পিকআপ চালকের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতের বাড়ি নাটোর জেলায় বলে জানা গেছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সলঙ্গা থানার ওসি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন