সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় এনজিও পরিচালকের মরদেহ উদ্ধার 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আরিফুল ইসলাম আরিফ (৪৫) নামের এক এনজিও পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার দুর্গানগর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মেহগনি গাছের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আরিফুল ইসলাম ওই গ্রামের দানেজ আলীর ছেলে। তিনি স্থানীয় 'সোনার বাংলা পল্লী উন্নয়ন সংস্থা' নামে একটি এনজিও'র পরিচালক ছিলেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়রা আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন