

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কামারখন্দে ডাকাতি ও ছিনতাইয়ের ১৮ মামলার দুই আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পৃথক ডাকাতি ও ছিনতাই মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে কামারখন্দ থানা পুলিশ। তাদের বিরুদ্ধে মোট ১৮টি মামলা বিচারাধীন রয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কামারখন্দ থানা পুলিশ।
জানা গেছে, থানা পুলিশের একটি চৌকস টিমের নেতৃত্বে অভিযান চালিয়ে ডাকাতি মামলার পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলমাস হোসেন (৩৫) কে উপজেলার পাইকোশা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মধ্য ভদ্রঘাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তার নামে মোট ৮টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
অন্যদিকে একই অভিযানে ছিনতাই মামলার দুইটি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. ইমরান হোসেন (২৫) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার জামতৈল দক্ষিণ পাড়া এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধেও মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি আলমাস হোসেন সিরাজগঞ্জ মহাসড়কসহ বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ডাকাতির সঙ্গে যুক্ত ছিল। অন্যদিকে মো. ইমরান হোসেন বেশিরভাগ সময় রেলওয়ে স্টেশন এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। তাদের নামে সিরাজগঞ্জ রেলওয়ে থানা ও কামারখন্দ থানায় একাধিক মামলাও রয়েছে।
কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলী বলেন, বর্তমানে রেলওয়ে স্টেশন এলাকায় চুরি ও ছিনতাই একদম শূণ্য অবস্থানে আনা হয়েছে৷ গত ২ মাসে ১৫ জন ডাকাত গ্রেপ্তার করে আমরা আদালতে চালান দিয়েছি।
মন্তব্য করুন