সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কামারখন্দে ট্রেনে কাটা পড়ে কৃষকের মৃত্যু

কামারখন্দ(সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি রেলওয়ে খেলার মাঠ এলাকায় ট্রেনে কাটা পড়ে সেলিম (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি গরুও মারা গেছে। নিহত সেলিম উপজেলার হালুয়াকান্দি গ্রামের মৃত গোলবার আলীর ছেলে।

জানা গেছে, বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে তিনটি গরু নিয়ে সেলিম রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই কাটা পড়ে তার মৃত্যু হয়। একই সঙ্গে একটি গরু মারা যায়। বাকি দুইটি গরু আহত হওয়ায় স্থানীয় লোকজন জবাই করে।

এই বিষয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন