শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) জুম্মার নামাজ শেষে পৌর শহরের বাড়ইয়া জামে মসজিদে কমিটি গঠন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াত সমর্থিত বর্তমান সভাপতি বানেছ তালুকদার ও বিএনপি সমর্থিত সভাপতি সাবেক কাউন্সিলার আউলিয়া গ্রুপের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এক পর্যায়ে দুইপক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এ ঘটনায় কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিএনপিপন্থি সাবেক সভাপতি ও সাবেক আউলিয়া শেখ বলেন, ‘শিবিরের এক কর্মী জোরপূর্বক ৫ আগস্টের পর কমিটি গঠন করেছিল। গ্রামে ৬টা গোষ্ঠী আছে। একটি গ্রুপ দুটি গোষ্ঠী নিয়ে কমিটি করতে চায়। বাকি চার গোষ্ঠী চায় সারা গ্রাম নিয়ে কমিটি গঠন করতে। এটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে বাড়ইয়া মসজিদ কমিটির সভাপতি বানেছ আলীর সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রুপু কর জানান, বাড়ইয়া মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির কাউন্সিলার ও জামায়াত সমর্থিত বর্তমান সভাপতির সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনো পক্ষেই হতাহতের ঘটনা ঘটেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন