

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য প্রার্থী হতে বিএনপি’র দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বীর মুক্তিযোদ্ধা মোছা. আনোয়ারা বেগম।
রোববার (১২ এপ্রিল) রাজধানীতে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সিরাজগঞ্জ পৌর এলাকার মুক্তারপাড়া মহল্লার বাসিন্দা আনোয়ারা বেগম বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একজন সাহসী নারী যোদ্ধা। দেশমাতৃকার মুক্তির জন্য জীবনের ঝুঁকি নিয়ে রণাঙ্গনে দায়িত্ব পালন করেন তিনি। স্বাধীনতার পরও দীর্ঘ সময় ধরে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সমাজ উন্নয়ন ও মানবিক কার্যক্রমে যুক্ত রয়েছেন।
রাজনৈতিক অঙ্গনে তাঁর এ অংশগ্রহণ নতুন করে গুরুত্ব বহন করছে। বিশেষ করে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র উত্তোলনকারী নারীদের মধ্যে আনোয়ারা বেগমই একমাত্র বীর মুক্তিযোদ্ধা হওয়ায়, বিষয়টি ব্যাপক তাৎপর্য সৃষ্টি করেছে। মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী একজন নারী হিসেবে তাঁর প্রার্থীতা দেশের ইতিহাস, ত্যাগ ও গৌরবের এক জীবন্ত প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর অভিজ্ঞতা, দেশপ্রেম ও আদর্শ জাতীয় সংসদে প্রতিনিধিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তাঁর এ অংশগ্রহণ নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এবং নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করতে অনুপ্রেরণা জোগাবে।
এদিকে স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখা গেছে। তারা মনে করছেন, একজন পরীক্ষিত মুক্তিযোদ্ধা নারী রাজনীতিতে সক্রিয় হলে তা সমাজ ও রাষ্ট্রের জন্য ইতিবাচক বার্তা বহন করবে।
মন্তব্য করুন