শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গেঞ্জিতে ফুয়েল কার্ড ছাপিয়ে ভাইরাল যুবক

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক অভিনব উদ্যোগ নিয়ে স্থানীয়দের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন নূর মোহাম্মদ শিহাব (২৮) নামের এক যুবক। তেল সংগ্রহের জন্য ব্যবহৃত ফুয়েল কার্ডটি গেঞ্জিতে প্রিন্ট করে তিনি তৈরি করেছেন এক ব্যতিক্রমী সমাধান।

শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার জামতৈল বাজারে সেই প্রিন্ট করা গেঞ্জি পরে ঘুরতে দেখা যায় শিহাবকে। তিনি স্থানীয় ‘ভাই ভাই ইলেকট্রনিক্স’-এর স্বত্বাধিকারী।

শিহাব জানান, জেলা প্রশাসনের দেওয়া ফুয়েল কার্ডটি আকারে বড় হওয়ায় তা নিয়মিত বহন করা তার জন্য ঝামেলার হয়ে দাঁড়ায়। মানিব্যাগে রাখা যায় না বলেই তিনি ভিন্নভাবে চিন্তা করেন।

পরে কার্ডটির ডিজাইন গেঞ্জিতে প্রিন্ট করে নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে তিনি আরও বলেন, তেল সংগ্রহের সময় নিরাপত্তার জন্য আসল কার্ডটি পকেটেই রাখেন।

এই অভিনব উদ্যোগ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে বুদ্ধিদীপ্ত সমাধান হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টিকে মজার ঘটনা হিসেবেই নিচ্ছেন। তবে ভিন্নধর্মী এই ভাবনা যে সবার দৃষ্টি কেড়েছে, তা বলাই যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন