সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টা, আটক ৩

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১১:৫৫ এএম
সিরাজগঞ্জের উল্লাপাড়া ফিলিং স্টেশন
expand
সিরাজগঞ্জের উল্লাপাড়া ফিলিং স্টেশন

সিরাজগঞ্জের উল্লাপাড়া ফিলিং স্টেশনে জোরপূর্বক তেল নেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাতে কয়েকজন যুবক উল্লাপাড়া ফিলিং স্টেশনে জোর করে তেল নিতে চাইলে তেল না থাকায় পাম্প কর্তৃপক্ষ বাধা দেয়। এতে উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসনের সহায়তা চাওয়া হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ ও সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ তিনজনকে আটক করে।

আটককৃতরা হলেন উল্লাপাড়া দক্ষিণ পাড়া গ্রামের নজিবুলের ছেলে খোরশেদ (২৮), কালিগঞ্জ গ্রামের আতাউর রহমানের ছেলে আদিত্য রহমান (২০) ও শ্যামপুরেরে আজিজ এর ছেলে সাদিক হোসেন (২০)।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন ভ্রাম্যমাণ আদালত তাদের কে ১ হাজার ৫০০ টাকা করে জরিমানা করে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন