বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় শিশু তানিম হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড 

উল্লাপাড়া সিরাজগঞ্জ
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম
শিশু তানিম হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
expand
শিশু তানিম হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে স্কুলছাত্র তামীম হোসেন (৭) হত্যা মামলায় তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি মান্নান আকন্দকে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এই কারাদণ্ড প্রদান করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মো. শরিফুল হায়দার (রফিক সরকার) মামলার বরাদ দিয়ে বলেন, স্কুলছাত্র তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার নরসিংহপাড়া গ্রামে নানার বাড়িতে থেকে পড়ালেখা করতো। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি নানার বাড়ি থেকে সে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। পরের দিন ১১ ফেব্রুয়ারি সকালে প্রতিবেশীর মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন নরসিংহপাড়া বাবুল আকতারের সরিষার ক্ষেতের মধ্যে তামীমের মরদেহ পড়ে আছে। তার গলায় রশি দিয়ে মোড়নে এবং মরদেহের মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় নিহতের পিতা সোলেমান ফকির বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে তামীমকে হত্যা করা হয়েছে।

মামলার তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ স্বাক্ঢ প্রমাণ শেষে আজ তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়। নিহত তামীম হোসেন উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সোলেমান ফকিরের ছেলে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup