

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের উল্লাপাড়ার উধুনিয়া ইউনিয়নের গজাইল গ্রামে নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপির নেতাকর্মীদের দোকান ও বাড়িতে হামলা-ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত যুবদল নেতা আব্দুল লতিফ শুক্রবার রাতে মামলা দায়েরের পর পুলিশ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলিম সরদার ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে।
এরআগে (১৩ ফেব্রুয়ারি) এনপিবি নিউজে ‘উল্লাপাড়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর দোকানপাটে হামলা ও লুটপাটের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়।
মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে গজাইল বাজারে উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে হামলা চালিয়ে মালামাল ভাঙচুর ও লুট করা হয়।
ক্ষতিগ্রস্তের দাবি, প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনে বিএনপির প্রার্থীর পরাজয়ের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উধুনিয়া ইউনিয়নের আমির ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা এ হামলা চালায়।
তবে অভিযোগ অস্বীকার করে উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল আলিম সরদার বলেন, বিএনপির লোকজনই আগে তাদের অফিসে হামলা চালিয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আযম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। উধুনিয়া ইউনিয়ন আমীর আলিম সরদার, সাধারণ সম্পাদক কাদের খন্দকারকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।
মন্তব্য করুন
