

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় একজনকে টাকা দিচ্ছিলেন উপজেলার ঝাঐল ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মোস্তাক সরকার। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে ধাওয়া দিলে তিনি দৌড়ে পালিয়ে যান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ভাইরাল হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই জামায়াত নেতা একজনকে টাকা দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে কিছু লোকজন তার ভিডিও করতে থাকে। ওই সময় ওই জামায়াত নেতা মোস্তাক সরকার দৌড়ে পালাতে থাকেন। স্থানীয়রাও তার পিছু ধাওয়া করেন। কিন্তু শেষ পর্যন্ত ওই জামায়াত নেতা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
এ বিষয়ে সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, ‘ভোটের আগে কেন্দ্র খরচসহ নেতাকর্মীদের অন্যান্য টাকা দিতে হয়। ওই টাকাতো কেন্দ্র খরচের টাকাও হতে পারে। ভয়ে হয়তো ওই জামায়াত নেতা দৌড় দিয়েছে। ভোট কেনার তথ্য সত্য নয়।’
এ বিষয়ে সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রধান নির্বাচনী এজেন্ট জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ‘কামারখন্দ উপজেলায় টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে জামায়াত নেতার দৌড় দিয়ে পালানোর ভিডিওটি দেখেছি। শুধু কামারখন্দ উপজেলায় নয়, তারা বিভিন্ন স্থানে একই ধরনের কাজ করছে বলে সংবাদ পাচ্ছি। এছাড়াও তারা সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে ভয়ভীতি দেখাচ্ছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে।’ এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
মন্তব্য করুন