

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভূঁইয়াগাঁতী–নিমগাছী সড়কের খৈচালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম ও তার স্বামী জালাল উদ্দিন।
আহতরা হলেন, অটোভ্যান চালক মগরিব আলী, মনোয়ারা খাতুন, আব্দুর রউফসহ আরও একজন যাত্রী। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ‘দুর্ঘটনা কবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।’
মন্তব্য করুন
