সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তাড়াশে ঈদগাহ মাঠ নিয়ে সংঘর্ষ, আহত ১০

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্র‌তি‌নি‌ধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৮:০০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঈদগাহ মাঠের সরকা‌রি খাস জায়গা জোড়পূর্বক দখল নি‌য়ে সিরাজগঞ্জের তাড়া‌শে দুই প‌ক্ষের সংঘর্ষের আহত হ‌য়ে‌ছেন ১০জন।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের দেওড়া গ্রামে ঈদগাহ্ মা‌ঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওড়া ঈদগাহ মাঠের সরকারি খাস জায়গার কিছু অংশ জোড়পূর্বক দখলের পায়তারা ক‌রে আসছেন ইউসুব আলী ও জাহাঙ্গীগং। যা নি‌য়ে বিজ্ঞ আদাল‌তে মামলা চলমান। এ‌দি‌কে আদালত ঈদগাহ প‌ক্ষে সরকারী জায়গার লীজ কাটার অনুম‌তি দি‌লে তাড়াশ উপ‌জেলা ভূ‌মি অ‌ফি‌সের সা‌র্ভেয়ার নূর মোহাম্মদ শেখ জায়গা‌টি মা‌পের জন্য ঈদ মা‌ঠে উপ‌স্থিত হ‌লে পূ‌র্ব বিরোধের জের ধরে ইউসুব আলী জাহাঙ্গীর, জয়নাল, জুবা‌য়ের, ইউসুফ, কালাম, সাইফুল, রেজা হাকিম, হাবিবুর, আলহক, রনি, আতাউর, জয় দে‌শীয় অস্ত্র লা‌ঠি, দা, সাবল, ‌রোড দি‌য়ে ইদ্রিস আলীগং ওপর অতর্কিত হামলা চালায়। এসময় ই‌দ্রিস আলী, জাফর হো‌সেন, বিপ্লব, তারেক, জাহাঙ্গীর, জা‌কির হো‌সেনসহ ১০ জন গুরুতর আহত হয়।

আহত‌দের প্রথ‌মে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প‌রে অবস্থা আশঙ্কাজনক হ‌লে সিরাজগঞ্জ সরকারি হাসপাতা‌লে স্থান্তর করা হ‌য়ে‌ছে।

খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ বিষয়ে কোন পক্ষ থানায় এখনো অভিযোগ ক‌রে‌নি।অ‌ভি‌যোগ পে‌লে আইনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হ‌বে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X