

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণ-অভ্যুত্থানের সময় শেরপুর সদর থানা থেকে লুট হওয়া একটি শটগানসহ এক বিএনপিকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়।
এর আগে, একইদিন ভোররাতে সদরের সাপমারী ও ভাতশালা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে শটগানসহ তাকে আটক করা হয়।
আটককৃত হারেজ মিয়া (৩২) জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিক পাড়া গ্রামে জুবেদ আলীর ছেলে।
যৌথবাহিনী জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে থানা থেকে লুট করা হয়েছিল শটগান।
এরপর থেকেই গোয়েন্দা অভিযান চালায় যৌথবাহিনী। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাপমারী ও ভাতশালা ইউনিয়ন এলাকায় অভিযান যৌথবাহিনী।
এসময় সাপমারী এলাকা থেকে শটগানটি জব্দ করা হয়। একইসাথে বিএনপিকর্মী হারেজ মিয়াকে আটক করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, আটককৃত হারেজ মিয়ার বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন
