বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তবর্তী ৬২ উপজেলায় দায়িত্ব পালন করবে বিজিবি: মহাপরিচালক

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী
expand
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী

বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, দেশের ৪হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা নিরাপদ রেখেই সারাদেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এসময় বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। সীমান্তবর্তী ৬২টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও ড্রোন, বডি-অর্ন ক্যামেরা এবং বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে হেলিকপ্টারে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মিনিস্টেডিয়ামে আসেন বিজিবির মহাপরিচালক। পরে ঝিনাইগাতী উপজেলার আদর্শ মহিলা ডিগ্রি কলেজে অবস্থিত নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা ও প্রশাসনের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট সকলকে অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে পালনের কথা জানান। এছাড়া নির্বাচনটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জেলা প্রশাসনকে সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনে অনুরোধ জানান।

এসময় বিজিবি উত্তর-পূর্ব সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মুস্তাফিজুর রহমান, ৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, সেনাবাহিনীর ৫৮ বেঙ্গল অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল আমিন, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার কামরুল ইসলাম, ডিজিএফআই এর কর্মকর্তা, এনএসআই এর কর্মকর্তা, ৫টি উপজেলার নির্বাহী অফিসারসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিগণের সাথে বিজিবি প্রধান নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় আলোচনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X