সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতা হত্যার বিচারের দাবীতে উত্তাল শেরপুর

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম
মাওলানা রেজাউল করিমের হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বিক্ষোভ
expand
মাওলানা রেজাউল করিমের হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বিক্ষোভ

শেরপুর-৩ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা মঞ্চে চেয়ারে বসা নিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ও নিহত মাওলানা রেজাউল করিমের হত্যার সুষ্ঠু বিচার এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট ও বটতলা হয়ে ডিসি গেটের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ ১০ দলীয় ঐক্যজোটের শরিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, শেরপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি ও শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি, জেলা এনসিপির আহবায়ক ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়াসহ অনেকে। এছাড়াও স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য প্রদান করেন। বিক্ষোভে সংহতি প্রকাশ করে ১০ দলীয় ঐক্যজোটের স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হামলার ঘটনায় জোটের পক্ষ থেকেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হামলা চলাকালীন এবং পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X