শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে পদ্মা নদীতে সিমেন্ট বোঝাই ট্রলারডুবি

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম
শরীয়তপুরে পদ্মা নদীতে সিমেন্ট বোঝাই ট্রলারডুবি
expand

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে সিমেন্টবোঝাই তিনটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারগুলোতে প্রায় ৬ হাজার ব্যাগ সিমেন্ট ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলার বাঁশতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই করে তিনটি ট্রলার ঝালকাঠি, ইন্দুরকানি ও গৌরনদীর উদ্দেশ্যে রওনা দেয়। দুপুরে নড়িয়ার পদ্মা নদীতে পৌঁছালে হঠাৎ বৈরী আবহাওয়ার সৃষ্টি হয় এবং প্রবল ঝড়ের কবলে পড়ে ট্রলারগুলো। এসময় উত্তাল ঢেউ থেকে রক্ষা পেতে চালকরা ট্রলার তীরে ভেড়ানোর চেষ্টা করেন। কিন্তু ঢেউয়ের তীব্রতায় একে একে তিনটি ট্রলারই ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সুরেশ্বর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল বলেন, ‘ঝড়ের কবলে পড়ে তিনটি ট্রলারডুবির খবর পাওয়া গেছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank